Category: লিরিক্স

  • সরি দীপান্বিতা লিরিক্স || Sorry Dipannita Lyrics

    সরি দীপান্বিতা লিরিক্স || Sorry Dipannita Lyrics

    Lyrics             :       সরি দীপান্বিতা / Sorry Dipannita

    Writer            :        স্বরাজ দেব / Swaraj Dev

    Singer            :        তারিফ এবং সিফাত / Tarif & Shifat

    Album            :       সরি দীপান্বিতা (নাটক)

    Released        :

    সময় যখন মরুর ঝড়েএ মন হারায় কেমন করেআমি তখন যোজন দূরেএকাকি সঙ্গি মৌনতাআকাশ যখন আঁধার ভীষণএক ফোঁটা জল চেয়েছে মনঅবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শুন্যতা।

    সমান্তরাল পথের বাকেতোমার পথের দিশা থাকেসে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা …গাছের সবুজ পাতার ফাঁকেতোমার ছোঁয়া মিশে থাকেসে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা…

    তুমি নীলাকাশ আপন করেছোহঠাৎ কোন কালে কে জানে!স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছকোন সে জাদুতে কে জানে!

    আমি ছিলাম তোমার পাশেতোমার আকাশ ভালবেসেসে বিশালে খুঁজেছি একটুকু ঠাইতাও মেলেনি তা।হঠাৎ যখন ছুটির খেলামেঘে মেঘে অনেক বেলাতখন সে ক্রান্তিকালে ধুম্রজালে খুঁজছ যে বৃথা।

    অশান্ত মন বোঝাই কাকেহারিয়ে চাইছি তোমাকেহাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা…নদীর শেষে আকাশ নীলেস্বপ্নগুলো মেলে দিলেতারা বলে সবাই মিলে দীপান্বিতা…

    শোননা রূপসী তুমি যে শ্রেয়সীকি ভীষণ উদাসি প্রেয়সী।না না না …জীবনের গলিতে এ গানের কলিতেচাইছি বলিতে ভালবাসি।

    চোখের জলেরই আড়ালেখেলা শুধুই দেখেছিলেযন্ত্রণারই আগুন নীলেপুড়েছি যে-বোঝনি তা।অভিমানে চুপটি করেএসেছি তাই দূরে সরেবোঝাতে চেয়েও পারিনিতাই বোঝাতে- লুকোনো কথা।

    ইটপাথরের এ শহরেগাড়ি বাড়ির এ বহরেখুজছে এ মন ভীষণ করে দীপান্বিতা…জীবন যখন থমকে দাড়ায়স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা…কল্পনারই আকাশ জুড়েনানা রঙে লোকের ভিড়েদুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা…তুমি আমার চোখের ভাষাতুমি আমার সুখের নেশাতুমি আমার ভালবাসা দীপান্বিতা..

     

  • আমি বাবা মায়ের শত আদরের মেয়ে || মীনা কার্টুনের থিম সং / Ami Baba Mayer Shoto Adorer Meye Lyrics

    আমি বাবা মায়ের শত আদরের মেয়ে || মীনা কার্টুনের থিম সং / Ami Baba Mayer Shoto Adorer Meye Lyrics

    Lyrics              :        আমি বাবা মায়ের শত আদরের মেয়ে

    Writer              :       ফারুক কায়সার ও আরশাদ মাহমুদ

    Singer             :        সুষমা শ্রেষ্ঠা (পূর্ণিমা)

    Album             :        মীনা কার্টুন

    Released        :

    আমি বাবা মায়ের শত আদরের মেয়ে || সুষমা শ্রেষ্ঠা (পূর্ণিমা)

    Meena Cartoon Theme Song Lyrics / মীনা কার্টুনের থিম সং লিরিক্স

    Meena Cartoon Theme Song in Bengali:

    লিরিক্সঃ
    আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
    আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে।
    আমার দু’চোখে অনেক স্বপ্ন থাকে
    আমি পড়ালেখা শিখতে চাই।
    আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।।
    যদি চারদেয়ালের মাঝে কাটে সারা জীবন
    তাহলে থাকবো, শুধু বোঝা হয়ে।
    শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে…
    আমি তো কালকের খুশি আর আশা
    আমারও তো সাধ আছে, আছে অভিলাষা।

     

     

    ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে…
    আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
    আমি বড় হই সকলের ভালবাসা নিয়ে।
    আমার দু’চোখে অনেক স্বপ্ন থাকে
    আমি পড়ালেখা শিখতে চাই।
    আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।।
  • তুমি বন্ধু কালা পাখি/সাদা সাদা কালা কাল || তুমি বন্ধু কালা পাখি লিরিক্স  || Tumi Bondhu Kala Pakhi by- Shiblu

    তুমি বন্ধু কালা পাখি/সাদা সাদা কালা কাল || তুমি বন্ধু কালা পাখি লিরিক্স || Tumi Bondhu Kala Pakhi by- Shiblu

    গীতিকবিতা          :        তুমি বন্ধু কালা পাখি
    কবি                  :         হাসিম মাহমুদ
    সুর                   :         হাসিম মাহমুদ
    গায়ক                :         শিবলু মৃধা
    সংগীতায়োজন      :         ইমন চৌধুরী
    প্রকাশকাল           :        ১৯ জুলাই, ২০২২ ইং
    তুমি বন্ধু কালা পাখি

    তুমি বন্ধু কালা পাখি || শিবলু মৃধা

    তুমি বন্ধু কালা পাখি
    আমি যেন কি..
    তুমি বন্ধু কালা পাখি
    আমি যেন কি..
    বসন্ত কালে তোমায় বলতে পারিনি
    বসন্ত কালে তোমায় বলতে পারিনি
    সাদা সাদা কালা কালা
    রঙ জমেছে সাদা কালা
    সাদা সাদা কালা কালা
    রঙ জমেছে সাদা কালা
    হইছি আমি মন পাগেলা
    বসন্ত কালে
    তুমি বন্ধু কালা পাখি
    আমি যেন কি
    বসন্ত কালে তোমায় বলতে পারিনি
    বসন্ত কালে তোমায় বলতে পারিনি
    পিরিত ভালা গলার মালা
    বল্লে কি আর হয়
    যারে ভালো লাগে আমার
    দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
    চোখে নেশা হয়
    পিরিত ভালা গলার মালা
    বল্লে কি আর হয়
    যারে ভালো লাগে আমার
    দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
    চোখে নেশা হয়
    সাদা সাদা কালা কালা
    রঙ জমেছে সাদা কালা
    সাদা সাদা কালা কালা
    রঙ জমেছে সাদা কালা
    হইছি আমি মন পাগেলা
    বসন্ত কালে…
    তুমি বন্ধু কালা পাখি
    আমি যেন কি..
    বসন্ত কালে তোমায় বলতে পারিনি
    তুমি বন্ধু কালা পাখি
    তুমি যেনো কি..
    বসন্ত কালে তোমায় বলতে পারিনি
    বসন্তকালে তোমায় বলতে পারিনি
    বসন্তকালে তোমায় বলতে পারিনি